বিশ্ব ক্রিকেটে এক নতুন চমক দেখালেন রোয়ান্ডার এরিক দুসিংগিজিনামা। কি করেছে এই ব্যাটসম্যান। টানা তিন দিন ধরে একজন ব্যাট করে যাচ্ছেন! এ তো চিন্তাভাবনার অতীত। সবাই বলবেন অবিশ্বাস্য ব্যাপার। আর এই অবিশ্বাস্য কাজটাই করেছেন রোয়ান্ডার এরিক দুসিংগিজিনামা।

নেটে টানা ৫১ ঘণ্টা ব্যাটিং করে তিনি নাম তুলে নিয়েছেন গিনেস বুক অব রেকর্ডসে।

টানা ৫১ ঘণ্টা ব্যাটিং করে যাওয়া কিন্তু অবিশ্বাস্য ব্যাপার। এরিক কি নাওয়াখাওয়া ভুলে ব্যাট করে গিয়েছেন তাহলে? নাওয়াটাই বাদ ছিল। খাওয়া ও স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রতি এক ঘণ্টা বাদে পাঁচ মিনিট করে বিরতি নেন এরিক। রেকর্ড গড়ার পর ডিগবাজি দিয়ে আবার ছবিও তুলেছেন এরিক!

এরিকের উদ্দেশ্য ছিল মহৎ। রোয়ান্ডা ক্রিকেট অ্যাসোসিয়েশনের জন্য তহবিল গড়তেই এই কাজ করেন এরিক। ২০০৩ সালে আইসিসির সহযোগী সদস্যের মর্যাদা পায় রোয়ান্ডা।

দেশে ক্রিকেটের প্রসার ও নতুন স্টেডিয়ামের জন্যই তহবিল গড়ার জন্যই ঘণ্টার পর ঘণ্টা ধরে ব্যাটিং করে গিয়েছেন এরিক।

১১ মে থেকে শুরু হয় সেই যজ্ঞ। এরপর টানা ৫১ ঘন্টা তাকে বল করে গিয়েছেন অনেকে।

ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, রোয়ান্ডার ব্রিটিশ হাই কমিশনার, মিস রোয়ান্ডা থেকে শুরু করে আরো অনেকেই অবদান রেখেছেন এই রেকর্ড গড়ায়। ৩০ হাজার ডলার অনুদান উঠেছে বলেও জানা গিয়েছে।

এমআর