বিপিএলের পঞ্চম আসরের শুরু থেকেই নিজেকে সেভাবে খুঁজে পাচ্ছিলেন না ক্রিস গেইল। তবে প্রয়োজনের মুহূর্তে ব্যাটকে ঠিকই তলোয়ান বানালেন এই ক্যারিবিয়ান ব্যাটসম্যান।

মঙ্গলবার ফাইনালে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়ে রংপুর রাইডার্সকে শিরোপার স্বপ্ন দেখাতে শুরু করেছেন গেইল।

চলতি আসরে এটি গেইলের দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে এলিমিনেটরে খুলনার বিকক্ষে অপরাজিত সেঞ্চুরি করে দলকে ফাইনালের পথে নিয়ে আসেন এই মারকুটে ব্যাটসম্যান।

সুনিল নারিনের করা ১৭তম ওভারের প্রথম বলে সিঙ্গেল নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন গেইল। ৫৭ বলে ৪টি চার ও ১১টি ছক্কায় তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন তিনি।

সবমিলিয়ে বিপিএলে গেইলের এটি পঞ্চম সেঞ্চুরি। অনুমিতভাবেই কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড।

এমএ