‘ডি’ গ্রুপ থেকে মাঠে নেমেছে ইতালি ও কোস্টারিকা। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে রয়েছে কোস্টারিকা। ৪৪ মিনিটে গোল করেছেন কোস্টারিকার ব্রায়ান রুইজ।
রেসিফের এরিনা পার্নামবুকো স্টেডিয়ামে ম্যাচে শুরুতে বেশ চাপিয়ে খেলেছে কোস্টারিকা। ম্যাচে ৭ মিনিটে ইতালির বিশ্বসেরা ডিফেন্স গলে গোল প্রায় পেয়ে গিয়েছিল লা সেলেরা। ক্রিস্টিয়ান বোলানস কর্ণার থেকে উড়ন্ত বলে হেড নিয়েছেন সেলসো বোর্হেসে। কিন্তু তার হেড ক্রস বারের উপর দিয়ে চলে গেছে।
এক মিনিট পরই সুযোগ এসেছে ইতালির। এবার আন্দ্রেয়া পিরলোর কর্নারে ঠিক মতো শট নিতে পারেননি ইতালির প্রাণভোমরা মারিও বলোতেল্লি। ৩১ মিনিটে ভালো একটি সুযোগ নষ্ট করেছেন বালোতেল্লি। মধ্য মাঠ থেকে পিরলোর লম্বা থ্রু পাসে বক্সে বল পেয়েছেন মারিও বালোতেল্লি। পরে এক ডিফেন্ডারকে গতির লড়াইয়ে পরাজিত করে বক্সে ঢুকে পরেছেন তিনি। কোস্টারিকার গোলর কেইলর নাভাস এগিয়ে এলে তার মাথা উপর দিয়ে শট নিয়েছেন বালোতেল্লি। কিন্তু তার শটে বল জাল খুঁজে পায়নি। ৩৩ মিনিটে বক্সের বাইরে থেকে নেয়া বালোতেল্লির শট রুখে দিয়েছেন কেইলর নাভাস।
৪৪ মিনিটে ভুল করেননি কোস্টারিকার ব্রায়ান রুইজ। বক্সের বাইরে থেকে জুনিয়র ডায়াজের লম্বা ক্রসে হেড নিয়েছে ব্রায়ান রুইজ। তার হেডে বল ইতালির গোলরক্ষক জিয়ানলুইজি বুফনের মাথার উপর দিয়ে বল জালে আশ্রয় নিয়েছে। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গিয়েছে লস তিকোসরা।
ঢাকা, ২০ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই





