কোপা ডেল রে'র কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে অ্যাথলেটিক বিলাবাওকে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। বৃহস্পতিবার নিজেদের মাঠ স্টেডিও ভিনসেন্ট কালদেরোনে ১-০ গোলে জয় পেয়েছে কোচ ডিয়াগো সিমনের শিষ্যরা।
প্রথমার্ধের খেলা শেষ হওয়ার চার মিনিট আগে জয়সূচক একমাত্র গোলটি করেছেন অ্যাটলেটিকোর ডিয়াগো গডিন। ৪১ মিনিটে কুকের ক্রস থেকে আসা বল হেড করে সফরকারীদের জালে জড়িয়ে দেন গডিন।
বিরতির পর কোনো দলই গোল করতে পারেনি। অবশ্য এতে লাভের অংশটা অ্যাটলেটিকোর দিকেই বেশি। কারণ অ্যাওয়ে গোলের সুবিধা থেকে বঞ্চিত হবে বিলাবাও। ফলে আগামী বুধবার দ্বিতীয় লেগে মাদ্রিদের ক্লাবটি ২-১ গোলে হেরে গেলেও সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে দলটির।
ঢাকা,২৪জানুয়ারি(টাইমনিউজবিডি)//জেডআই