ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ। পর পর দুই বলে ফিরে গেলেন সৌম্য সরকার ও সাকিব আল হাসান। ১১তম ওভারে শাদাব খানের জোড়া শিকার হয়ে ফিরেছেন দু'জনে। অথচ এর আগে বেশ ভালোভাবেই ম্যাচে ছিল বাংলাদেশ। ১০ ওভার শেষে বাংলাদেশের স্কোরবোর্ডে আসে ১ উইকেটে ৭০ রান।

সৌম্য সরকার ১৭ বল থেকে ২০ রান করলেও কোনো রান না করেই ফিরেছেন সাকিব আল হাসান।

এর আগে দলীয় ২১ রানে ৮ বলে ১০ রান করে ফিরেছেন লিটন দাস। তবে নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকারের ৪৭ বলে ৫২ রানের জুটি ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ১২ ওভারে দলের রান ৩ উইকেটে ৭৮। ৪৩ বল থেকে ৪৫ রানে অপরাজিত নাজমুল হোসেন শান্ত। অপর প্রান্তে আছেন আফিফ হোসেন।