অস্ট্রেলিয়ায় তামিম ইকবালের বাঁ পায়ে অস্ত্রোপাচার করা হয়েছে। সোমবার বিকালের দিকে মেলবোর্নের এভিনিউ হাসপাতালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওই ওপেনারের পায়ে অস্ত্রোপাচার সম্পন্ন হয়েছে বলে জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সিনিয়র ফিজিশিয়ান ডা. দেবাশিষ চৌধুরী।

অস্ট্রেলিয়ার খ্যাতিমান অর্থোপেডিক সার্জন ডা. ডেভিড ইয়াং অস্ত্রোপাচারটি পরিচালনা করেছেন বলে তিনি উল্লেখ করেন।

এমন পরিস্থিতিতে তামিমের বিশ্বকাপে অংশগ্রহণের সম্ভাবনা প্রসঙ্গে জানতে চাইলে দেবাশীষ বলেন, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে তামিম ব্যাট ধরতে পারবেন বলে আশ্বস্ত করেছেন ডা. ইয়াং।

তবে এখন অস্ট্রেলিয়ার সঙ্গে সময়ের ব্যাপক পার্থ্যক্য থাকার কারণে সেখানে গভীর রাত হওয়ায় এ বিষয়ে অস্ট্রেলীয় ডাক্তার তাকে বিস্তারিত কিছু জানাতে পারেননি বলে উল্লেখ করেন দেবাশীষ।

তিনি বলেন, মঙ্গলবার এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। তবে সংক্ষিপ্ত আলোচনায় তামিম বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারবেন- ইয়াং এমন আশাবাদ ব্যক্ত করেছেন বলে জানান দেবাশীষ।

জেডআই