ফিফা বিশ্বকাপ ২০১৪ তে মোট ৩২টি দল অংশ নিয়েছে। গ্রুপ পর্বের লড়াই শেষে নক আউটপর্বে উঠেছে ১৬টি দল।

এ গ্রুপ থেকে শেষ ১৬ তে  স্থান করে নিয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে স্বাগতিক ব্রাজিল ও রানারআপ হিসেবে মেক্সিকো।

বি গ্রুপ থেকে শেষ ১৬ তে স্থান পেয়েছে রানারআপ হিসেবে চিলি এবং চ্যাম্পিয়ন হিসেবে নেদারল্যান্ডস।

সি গ্রুপ থেকে শেষ ১৬ তে চ্যাম্পিয়ন হয়ে কলম্বিয়া এবং রানারআপ গ্রিস।

ডি গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে কোস্টারিকা ও রানারআপ হয়ে উরুগুয়ে।

ই গ্রুপে চ্যাম্পিয়ন ফ্রান্স এবং রানারআপ সুইজারল্যান্ড।

এফ গ্রুপে চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনা এবং রানারআপ হিসেবে নাইজেরিয়া।

জি গ্রুপে চ্যাম্পিয়ন জার্মানি এবং রানারআপ যুক্তরাষ্ট্রের।

এইচ গ্রুপে চ্যাম্পিয়ন বেলজিয়াম ও রানারআপ আলজেরিয়া।

ঢাকা, ২৭ জুন (টাইমনিউজবিডি.কম)//এসআর