জাতীয় দলের হয়ে গোল করতে পারেন না আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি- এমন কথা বলার দিন শেষ। বিশ্বকাপে নিজের আসল চেহারাটাই দেখালেন বার্সেলোনা সুপার স্টার। বিশ্বকাপে গ্রুপ পর্বে চার গোল করে এখন পর্যন্ত শীর্ষ গোলদাতার জায়গা দখল করেছেন তিনি। ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমারও চার গোল করেছেন। তবে লক্ষ্যে বেশি শট নেয়ার দিক থেকে এগিয়ে আছে মেসি। ১৩টি শট নিয়েছেন তিনি। আর ১১টি শট নিয়েছেন নেইমার।

প্রথম দুই ম্যাচে এক গোল করে পাওয়া মেসি গ্রুপ পর্বের শেষ ম্যাচে করেছেন জোড়া গোল। নাইজেরিয়ার বিপক্ষে গোল দুটি করেন তিনি। খেলার ৬২ মিনিটে মাঠ থেকে তুলে নেয়া হয় তাকে। আর দলনেতা মেসির দল জিতেছে ৩-২ গোলের ব্যবধানে।

নাইজেরিয়ার বিপক্ষে মেসির গোলের ভিডিও।

http://www.youtube.com/watch?v=8kvAk1n-4Bw

ঢাকা, ২৬ জুন (টাইমনিউজবিডি.কম) // জেডআই