চলতি মৌসুমে তাকে দলে ভিড়িয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এর সুফলও পেল ইংলিশ ক্লাবটি। তাকে নেওয়ার সিদ্ধান্তটা সঠিক, তা প্রমাণ করতেই যেন ম্যানইউকে মৌসুমের প্রথম শিরোপা জেতালেন জ্লাতান ইব্রাহিমোভিচ। এই ফরাসি ফুটবল সুপারস্টারের গোলেই কমিউনিটি শিল্ড ফুটবলের শিরোপা জিতেছে ম্যানইউ।
রবিবার (৭ আগস্ট) রাতে ম্যানইউ মুখোমুখি হয়েছিল বর্তমান ইংলিশ চ্যাম্পিয়ন লেস্টার সিটির।
ওয়েম্বলির মাঠে অনুষ্ঠিত এই ম্যাচের ৩২ মিনিটে এগিয়ে যায় ম্যানইউ। গোলদাতা জেসে লিনগার্ড। যিনি গত মৌসুমে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে গোল করে ম্যানইউকে এফএ কাপের শিরোপা জিতিয়েছিলেন।
মাত্র ২০ মিনিটের জন্য লিড ধরে রাখতে পেরেছিল ম্যানইউ। ম্যাচের ৫২ মিনিটে লেস্টারকে ১-১ সমতায় ফেরান জিমি ভার্ডি। এরপর ম্যাচের বেশ খানিকটা সময় কেটেছে গোলখরায়। দু’দলই আক্রমণ করেছে প্রতিপক্ষ শিবিরে। তবে গোল পাচ্ছিল না। শেষ অব্দি ৮৩ মিনিটে সাফল্য পান ইব্রাহিমোভিচ। অ্যান্তোনি ভ্যালেন্সিয়ার ক্রসে দর্শনীয় হেডে বল লেস্টারের জালে জড়ান ফরাসি তারকা। শেষ অব্দি লেস্টার এই গোল শোধ দিতে ব্যর্থ হয়।
এমএনজে





