চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস হেরে জিম্বাবুয়ের বিপক্ষে ফিল্ডিং করছে বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক এলটন চিগুম্বরা।

বিকেল তিনটায় ম্যাচটি খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে শুরু হয়েছে। সরাসরি সম্প্রচার করছে বিটিভি, গাজী টিভি ও স্টার স্পোর্টস ৪।

নয় বছর আগে ২০০৬ সালের ২৮ নভেম্বরে বাংলাদেশ ও জিম্বাবুয়ে দল খুলনাতেই প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলে।

সে ম্যাচে বাংলাদেশের কাছে পরাস্ত হয়েছিল জিম্বাবুয়ে। এরপর আরও চারটি ম্যাচ খেলেছে দুই দল। সব মিলিয়ে পাঁচ ম্যাচে বাংলাদেশের জয় তিনটিতে। জিম্বাবুয়ের বাকি দুটিতে।

বাংলাদেশের একাদশের বাইরে আছেন ইমরুল কায়েস, আরাফাত সানী ও আবু হায়দার রনি। বাংলাদেশের ৪৮তম ও ৪৯তম ক্রিকেটার হিসেবে অভিষেক হচ্ছে কাজী নুরুল হাসান সোহান ও শুভাগত হোমের।

বাংলাদেশ দল : তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নুরুল হাসান সোহান (উইকেট রক্ষক), মাশরাফি বিন মর্তুজা, আল-আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান ও শুভাগত হোম।

জিম্বাবুয়ের একাদশ : ভুসিমুসি সিবান্দা, হ্যামিল্টন মাসাকাদজা, শন উইলিয়ামস, পিটার মুর,সিকান্দার রাজা, ম্যালকম ওয়ালার, এল্টন চিগুম্বুরা, ব্রায়ান ভেট্টরি, উইলিংটন মাসাকাদজা, লুক জংওয়ে ও গ্রায়েম ক্রেমার।

এমকে