ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচে খেলতে পারছেন না বাংলাদেশের ব্যাটসম্যান ইমরুল কায়েস। চর্মরোগে আক্রান্ত হওয়া আগামী ম্যাচে খেলতে পারবেন না তিনি। বৃহস্পতিবার তিনি চিকিৎসা নিচ্ছেন এবং অতি শ্রীঘ্রই দেশে ফিরবেন।
বাংলাদেশের দলের ম্যানেজার হাবিবুল বাশার বলেছেন, "ইমরুল দ্বিতীয় টেস্টে বাদ পড়েছেন। তিনি আজ অনুশীলনে আসেননি। আমরা তাকে হোটেলে রেখে এসেছি।আজই তাকে ডাক্তারের কাছে নেয়া হবে এবং একটু সুস্থ্য হলে দেশে ফেরত পাঠানো হবে।"
ইমরুল অসুস্থ্য থাকায় দ্বিতীয় টেস্টে মাঠে নামবেন এনামুল হক। তামিম ইকবালের সঙ্গে উদ্বোধনী জুটিতে মাঠে দেখা যেতে পারে তাকে। আগামী শনিবার সিরিজ বাঁচাতে মাঠে নামবে মুশফিক বাহিনী। সূত্র:ইএসপিএন
ঢাকা, ১১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই





