শিশির সমস্যায় বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার দ্বিতীয় এক দিনের আন্তর্জাতিক ম্যাচের সময় এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে।
শুক্রবার প্রথম ওয়ানডে শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানান, শিশিরের প্রভাব কমাতে এক ঘণ্টা এগিয়ে আনা হচ্ছে পরের ম্যাচ।
আগামী রোববার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে আগের নির্ধারিত সময় দেড়টায় পরিবর্তে বেলা সাড়ে ১২টায় এই ম্যাচটি অনুষ্ঠিত হবে।
প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৮৭ রানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ।
বন্দরনগরী চট্টগ্রামে দ্বিতীয় ওয়ানডে হওয়ার পর ঢাকায় শেষ তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ঢাকায় ২৬ ও ২৮ নভেম্বর তৃতীয় এবং চতুর্থ ম্যাচটি হবে। পঞ্চম ও শেষ ম্যাচটি হবে ১ ডিসেম্বর।
জেডআই





