কয়েক সপ্তাহ ধরে চলা জল্পনার অবশেষে অবসান হল। ইংল্যান্ড বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মাশরাফি বিন মুর্তজাকে অধিনায়ক করে মঙ্গলবার (দুপুরে) ১৫ সদস্যের দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

তাসকিনের দলে অন্তর্ভুক্তি না হওয়ার কারণ হিসেবে প্রধান নির্বাচক নান্নু বলেন, অনেক দিন ধরে না খেলার কারণে বাদ পড়েছেন তাসকিন।

এ ছাড়া ৫ মে থেকে আয়ারল্যান্ডে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজের জন্য ১৭ সদস্যের দলও ঘোষণা করেছে বিসিবি। ত্রিদেশীয় সিরিজের মধ্য দিয়ে প্রথমবারের ওয়ানডে দলে জায়গা পেয়েছেন নাঈম হাসান, আবু জায়েদ রাহি ও ইয়াসির আলী রাব্বি।

আগামী ২৩ মে পর্যন্ত বিশ্বকাপ দলের চোটাক্রান্ত ক্রিকেটারদের আইসিসির অনুমতি ছাড়াই পরিবর্তন করতে পারবে দলগুলো। এরপর পরিবর্তন করতে চাইলে আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমোদন লাগবে।

আগামী ২ জুন লন্ডনের কেনিংটন ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান।

বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড:

১. মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), ২. লিটন কুমার দাস ৩. মোহাম্মদ মিঠুন ৪. মুশফিকুর রহিম ৫. মাহমুদুল্লাহ রিয়াদ ৬. সাকিব আল হাসান (সহ-অধিনায়ক) ৭. তামিম ইকবাল খান ৮. সৌম্য সরকার ৯. মোহাম্মদ সাইফুদ্দিন ১০. আবু জায়েদ চৌধুরী রাহি ১১. মোস্তাফিজুর রহমান ১২. রুবেল হোসেন ১৩. মেহেদী হাসান মিরাজ ১৪. সাব্বির রহমান ১৫. মোসাদ্দেক হোসেন সৈকত।

এএস