টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন অস্ট্রেলিয়ার অন্যতম সেরা ব্যাটসম্যান শেন ওয়াটসন। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচে চোট পাওয়ায় সিরিজের বাকি ম্যাচ থেকে ছিটকে পড়ার পর এমন ঘোষণা দিলেন তিনি।
ইংল্যান্ডের বিপক্ষে ২০১৫ সালের অ্যাশেজ সিরিজ হারের স্বাদ নিয়ে টেস্টকে বিদায় জানালেন তিনি।
ওয়ানডেতে লর্ডসে ডান পায়ের টান পাওয়া মাঠ থেকে বের হয়ে যান তিনি। পরে জানতে পারেন সিরিজের বাকি ম্যাচেও খেলতে পারবেন না। এরপরই অবসরের ঘোষণা দিলেন।
ওয়াটসন বলেছেন, "এই সিদ্ধান্ত দ্রুতই নেয়া হয়নি, বিশেষ করে পুরো গত মাস ভেবেই এমনটা করা হয়েছে। আমি জানি, সরে যাওয়ার জন্য এটাই সঠিক সময় এবং আমি আশা করি সংক্ষিপ্ত ফরম্যাট ওয়ানডে ও টি-টোয়েন্টিতে খেলা চালিয়ে যেতে পারব। আমার নিজের, পরিবারের ও সবচয়ে গুরুত্বপূর্ণ বিষয় দলের জন্য কোনটি সঠিক হবে- এমন অনেক আবেগের ঢেউ ভেঙে আমি এ সিদ্ধান্ত নিয়েছি।"
তিনি আরো বলেছেন, "আমার জন্য সঠিক সিদ্ধান্ত কি, তা গত কয়েক দিন স্পষ্ট হয়ে গেছে। আমি জানি যে আমরা পক্ষে সম্ভাব্য যা কিছু ছিল তা সব কিছুই দিয়েছি।"
২০০৫ সাল থেকে টেস্ট ক্যারিয়ারে ৫৯ ম্যাচে ৩৭৩১ রান করেছেন। বল হাতে ৭৫টি উইকেট শিকার করেছেন।
জেডআই





