আইসিসি বর্সসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল জনসন। এই নিয়ে দ্বিতীয় বার এই পুরস্কারটি পেলেন তিনি। শুক্রবার এই তথ্য জানায় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

আগস্ট ২০১৩ থেকে সেপ্টেম্বর ২০১৪ সালের মধ্যে গত বছর অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডকে ৫-০ ম্যাচে হোয়াইটওয়াশ করা এবং এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জয়ে ৫৯ উইকেট শিকার করে অস্ট্রেলিয়া দলের পেস আক্রমণে অসাধারণ ভূমিকা পালন করেন ৩৩ বছর বয়সী জনসন।

বাঁ-হাতি জনসন দ্বিতীয়বার গারফিল্ড সোবার্স ট্রফি হাতে তুললেন। ওয়েস্ট ইন্ডিজের সাবেক গ্রেটের নামে প্রচলিত এই ট্রফি ২০০৯ সালে হাতে তুলেছিলেন জনসন।

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংও পর পর দুই বার ২০০৬ ও ২০০৭ সালে সম্মানজনক এ পুরস্কার লাভ করেছিলেন।

আইসিসি’র ওয়ানডে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার লাভ করেন ডি ভিলিয়ার্স। আর বর্ষসেরা উঠতি খেলোয়াড়ের স্বীকৃতি পান ইংল্যান্ডের গ্যারি ব্যালেন্স। বর্ষসেরা পারফরমেন্সের পুরস্কার পান অস্ট্রেলিয়া ওপেনার এ্যারন ফিঞ্চ।

আইসিসি এসোসিয়েট এন্ড এফিলেটেড ক্রিকেটার অব দ্য ইয়ার পুরস্কার পান স্কটল্যান্ডের প্রেসটন মোমসেন।

জেডআই