চট্টগ্রাম টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসের শুরুতেই মারাত্মক ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। মাত্র ৪৩ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছে তারা।
দলীয় ১১ রানের মাথায় ব্যক্তিগত ৯ রানে ফেরেন সৌম্য সরকার। আরেক ওপেনার তামিম ইকবাল ফেরেন ১২ রানে। এরপর ইমরুল কায়েস ১৫, সাকিব আল হাসান ২ ও নাসির হোসেন ফেরেন ৫ রানে।
প্রথম ইনিংসে ৭২ রানে পিছিয়ে থেকে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৭৮ রান।
এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ ৩০৫ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ৯ উইকেটে ৩৭৭ রানে তৃতীয় দিন শেষ করে সফরকারী অস্ট্রেলিয়া।
আজ চতুর্থ দিন কোনো রান যোগ না করেই তারা বাকি এক উইকেট হারায়। দিনের প্রথম ওভার মেডেন তুলে নেন সাকিব আল হাসান। মোস্তাফিজুর রহমানের করা দিনের দ্বিতীয় ওভারের পঞ্চম বলে আউট হন নাথান লায়ন।
এতে ৭২ রানে এগিয়ে অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয়।
অস্ট্রেলিয়ার হয়ে ডেভিড ওয়ার্নার ১২৩, স্টিভেন স্মিথ ৫৮, পিটার হ্যান্ডসকম্ব ৮২ ও গ্লেন ম্যাক্সওয়েল করেন ৩৮ রান। বাংলাদেশের বোলার মোস্তাফিজুর রহমান ৮৪ রানে ৪ ও মেহেদি হাসান মিরাজ ৯৩ রানে নেন ৩ উইকেট।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক ও অধিনায়ক), সাকিব আল হাসান, মুমিনুল হক, সাব্বির রহমান, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম এবং মোস্তাফিজুর রহমান।
অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, ম্যাট রেনশ, স্টিভেন স্মিথ (অধিনায়ক), হিলটন কার্টরাইট, পিটার হ্যান্ডসকম্ব, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), অ্যাস্টন অ্যাগার, প্যাট কামিন্স, স্টিভ ওকিফ এবং নাথান লায়ন।
এমবি





