প্রিমিয়ার লিগে বড় ধাক্কা পেল পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি। শনিবার ওয়েস্ট হামের কাছে ২-১ গোলে হেরেছে তারা।
এই ম্যাচে হারের পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা চেলসির চেয়ে আরো পিছিয়ে গেল ম্যানসিটি। ৯ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা। বিপরীতে ৮ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে চেলসি। এদিকে জয় পাওয়া ওয়েস্ট হাম ৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে।
এদিন নিজেদের মাঠে খেলার ২১ মিনিটে আমালফিতানোর গোলে এগিয়ে যায় ওয়েস্ট হাম। বিরতির আগে এই গোল শোধ করতে পারেনি।
বিরতির পর খেলার ৭৫ মিনিটে আরো এক গোল হজম করে ম্যানসিটি। শাখুর এই গোলের দুই মিনিটের মধ্যে একটি গোল শোধ করতে পারে সফরকারীরা। এই গোলটি করেন ডেভিড সিলভা। খেলার শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় হার নিয়ে মাঠ ছাড়ে কোচ ম্যানুয়েল পেল্লেগ্রিনির শিষ্যরা।
জেডআই





