ওপেনিং জুটির সমস্যা কাটিয়ে সিরিজ বাঁচাতে ব্যাট করছে বাংলাদেশ। দ্বিতীয় জুটিতে হাফ-সেঞ্চুরি পার করেছে তারা। তবে এরপর যেন ধৈর্যের বাধ ভেঙে গেছে। ফলে আরো এক উইকেট হারায় স্বাগতিকরা।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৩ ওভারে ২ উইকেট হারিয়ে ৬০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ৪১ রান করা এনামুল হকের সঙ্গে ১ রান নিয়ে ক্রিজে আছেন মুশফিকুর রহিম।
বৃহস্পিতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ২৯০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনিং জুটির সমস্যায় পড়ে বাংলাদেশ। ব্যক্তিগত রানের খাতা খোলার আগে ব্যাট নিয়ে মাঠ ছেড়েছেন শামসুর রহমান। পরে ১৫ রান করে আউট হন মুমিনুল।
এর আগে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮৯ রান সংগ্রহ করে শ্রীলংকা। দলের পক্ষে কুমার সাঙ্গাকারা ১২৮ রান করেছেন।
খেলা
হাফ-সেঞ্চুরি পার বাংলাদেশের
ওপেনিং জুটির সমস্যা কাটিয়ে সিরিজ বাঁচাতে ব্যাট করছে বাংলাদেশ। দ্বিতীয় জুটিতে হাফ-সেঞ্চুরি পার করেছে তারা। তবে এরপর যেন ধৈর্যের বাধ ভেঙে গেছে। ফলে আরো এক উইকেট হারায় স্বাগতিকরা।