ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে প্রাইম দোলেশ্বর কাছে ১০০ রানের বড় ব্যবধানে হারাল শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।

শনিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় প্রাইম দোলেশ্বর। আসিফ আহমেদের ৫৫ ও দাউইদ মালানের ৪৯ রানের কল্যানে ৮ উইকেটে ২৩০ রান করে প্রাইম দোলেশ্বর। শেখ জামালের রুবায়েত হকের শিকার ছিল ৪ উইকেট।

জবাবে খেলতে নেমে ১৩০ রানেই অলআউট হয়ে যায় শেখ জামাল। ম্যাচে সানজামুল ইসলাম ৫ ও ইলিয়াস সানি ৪ উইকেট নিয়ে প্রাইম দোলেশ্বরের জয় নিশ্চিত করেন।

জেডআই