সদ্য শেষ হলো বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেন টেনিস টুর্নামেন্ট। ঐ টুর্নামেন্টের পারফরমেন্সের ভিত্তিতে নতুন করে টেনিস খেলোয়াড়দের র্যাংকিং প্রকাশ করলো এসোসিয়েশন অব টেনিস প্রফেশনাল (এটিপি)।
মহিলা এককে ইউএস ওপেনের শিরোপা জিতছেন যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস। তাই আগের মতই র্যাংকিং-এর শীর্ষস্থান ধরে রেখেছেন তিনি।
সেরেনার মত র্যাংকিং-এ দ্বিতীয়স্থান ধরে রেখেছেন রোমানিয়া সিমোনা হালেপ। তবে চীনের লি না’কে সরিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছেন চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভা। র্যাংকিং-এ উন্নতি ঘটেছে রাশিয়ার মারিয়া শারাপোভার।
ষষ্ঠস্থান থেকে উন্নতি হয়ে চতুর্থস্থান রয়েছেন শারাপোভা। ইউএস ওপেনের রানার্স-আপ ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকি আছেন নবমস্থানে।
শীর্ষ খেলোয়াড়ের র্যাংকিং দেয়া হলো : (মহিলা)
বর্তমান র্যাংকিং পূর্বের র্যাংকিং খেলোয়াড় দেশ পয়েন্ট
১ ১ সেরেনা উইলিয়ামস যুক্তরাষ্ট্র ৯৪৩০
২ ২ সিমোনা হালেপ রোমানিয়া ৬১৬০
৩ (+১) ৪ পেত্রা কেভিতোভা চেক প্রজাতন্ত্র ৫৯২৬
৪ (+২) ৬ মারিয়া শারাপোভা রাশিয়া ৫৫৭৫
৫ ৫ অগনিয়েস্কা রাদওয়ানস্কা পোল্যান্ড ৫৩৮০
৬ (-৩) ৩ লি না চীন ৫২৭০
৭ (+১) ৮ ইউজেনি বুচার্ড কানাডা ৪৫৪৫
৮ (-১) ৭ অ্যাঞ্জেলিক কারবার জার্মানি ৪৪০০
৯ (+২) ১১ ক্যারোলিন ওজনিয়াকি ডেনমার্ক ৪৩০৫
১০ (-১) ৯ আনা ইভানোভিচ সার্বিয়া ৩৮৫৫
ঢাকা, ১২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ





