ওয়ার্ল্ড হকি লিগের দ্বিতীয় ম্যাচে হংকংকেও হারিয়েছে বাংলাদেশ। রোববার মাওলানা ভাসানি হকি স্টেডিয়ামে ৩-১ গোলে জয় পেয়েছে তারা।

এর আগে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকেও হারিয়েছিল লাল-সবুজ বাহিনী। এর ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে চয়নরা।

এদিন ম্যাচের ২৭ মিনিটে নিলয়ের প্রথম গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা।

বিরতির পর ম্যাচের ৪৫ মিনিটে দলের লিডকে ডাবলে নিয়ে যান নিলয়। তবে ৫১ মিনিটে একটি গোল শোধ করতে পারে হংকং। চ্যান কা গো পেনাল্টি শট থেকে এই গোলটি করেন।

এর দুই মিনিটের মধ্যে ব্যবধান আবার আগের অবস্থানে নিয়ে যান নিলয়। সেই সঙ্গে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন।

ঢাকা, ৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই