কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ-ভারত ম্যাচে ব্যাপক সমালোচিত পাকিস্তানের আম্পায়ার আলিম দার সেমি-ফাইনালে দায়িত্ব পালন থেকে বাদ পড়েছেন। সেমিফাইনালের দুই ম্যাচের মধ্যে কোনো ম্যাচে তাকে দায়িত্ব দেয়া হয়নি।

তবে সবচেয়ে বাজে আম্পায়ারিংয়ের জন্য সমালোচিত ইংল্যোন্ডের ইয়ান গোল্ডকে সেমি-ফাইনালের ম্যাচে আম্পায়ার হিসেবে রাখা হয়েছে।

আগামী ২৪ মার্চ অকল্যান্ডের ইডেন পার্কে অনুষ্ঠিতব্য প্রথম সেমিফাইনালে মাঠে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন ইয়ান গোল্ড এবং অস্ট্রেলিয়ার রড টাকার।

কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে বাংলাদেশ যখন ভাল অবস্থানে ছিল, তখন তাদের বিপক্ষে কয়েকটি বাজে সিদ্ধান্ত নেন আলিম দার ও ইয়ান গোল্ড। বিশেষ করে ফুলটাস বলে রোহিত শর্মা তালুবন্দী হলে সেটাকে "নো" বল দেয়া হয়।

মাশরাফির এলবিডব্লিউ'র আবেদন ফিফটি-ফিফটি হলেও তা ভারতের পক্ষে যায়। একই ভাবে মাহমুদুল্লাহর ছক্কাকে ক্যাচ হিসেবে সিদ্ধান্ত দেয়ায় আম্পায়াররা সমালোচিত হয়।

জেডআই