এখন পর্যন্ত বিক্রি হওয়া ১০ লাখ টিকেটের বেশিরভাগই যৌথ আয়োজক অস্ট্রেলিয়ায় বিক্রি হয়েছে। বিশ্বকাপের ফেভারিট দলগুলোর একটি ধরা হচ্ছে তাদেরকে।
সেই তুলনায় নিউ জিল্যান্ডে ফুটবল নিয়ে মাতামাতি নেই বললেই চলে। তাই সেখানকার দর্শকদের স্টেডিয়ামে বসে ফুটবল দেখার প্রতি আকৃষ্ট করা খুবই কঠিন বলেন উল্লেখ করেন ফিফার নারী ফুটবলের প্রধান অফিসার সারাই বারেম্যান।
ফুটবলের বৈশ্বিক আসরে নিউ জিল্যান্ডের মেয়েদের পারফরম্যান্সও যাচ্ছেতাই। বিশ্বকাপে এখন পর্যন্ত পাঁচ আসরে অংশ নিয়ে জয়ের খাতাই খুলতে পারেনি তারা!
আগামী বৃহস্পতিবার নিউ জিল্যান্ড ও নরওয়ের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে মেয়েদের ফুটবলের বৈশ্বিক আসরের।
এনএইচ





