গেল বছর বাংলাদেশ সফরে এসেছিল ভারত। এবার উল্টো ভারত সফরে যাচ্ছে বাংলাদেশের টাইগাররা। ভারতের মাটিতেই লড়াই ভারত ও বাংলাদেশের।

সেটা খুব বেশি দেরি নয়, আগামী ৮-১০ দিনের মধ্যে ভারত সফরের সূচি ও ভেন্যু চূড়ান্ত হয়ে যাবে এমনটিই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

আইপিএল শেষে হবে দুই দেশের ক্রিকেটীয় লড়াই। টেস্ট ও ওয়ানডে ম্যাচ থাকবে এই সিরিজে। প্রায় এক মাসের জন্য ভারত সফরে যাবে বাংলাদেশ। ৪টি টেস্ট ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচের আভাস পাওয়া গেছে। যোগ হতে পারে টি-টোয়েন্টি ম্যাচও।

এর আগে আগস্টের কথা আসে। সময়টা পরিবর্তিত হতে পারে। সেপ্টেম্বরেও হতে পারে। তবে এবার দুই বোর্ডের আলোচনার মাধ্যমে যে সময়সূচি নির্ধারণ করা হবে সেটাই চূড়ান্ত হবে।

এমআর