গল টেস্টের দ্বিতীয় দিনে মাঠে নেমেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমেছে স্বাগতিকরা। আজ দ্বিতীয় দিনের খেলা সকাল ১০.৩০ মিনিটে শুরু হয়েছে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে চ্যানেল নাইন ও টেন ক্রিকেট।
গুনারত্নের ৮৫ এবং কুশল মেন্ডিসের অপরাজিত ১৬৬ রানে ভর করে ৪ উইকেটে ৩২১ রান করে গতকাল প্রথম দিনটি শেষ করে শ্রীলঙ্কা। ডাবল সেঞ্চুরি থেকে মাত্র ৩৪ রান পিছিয়ে আছেন লঙ্কান ব্যাটসম্যান মেন্ডিস।
এর আগে গত জুলাইয়ে পালেকেল্লেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্যারিয়ার সেরা ১৭৬ রান করেন গুনারত্নে। মাহেলা জয়াবর্ধনের পর শ্রীলঙ্কার দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ২২ বছর বয়সে দুটি দেড়শোর্ধ ইনিংস রয়েছে মেন্ডিসের।
সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কা ৯৫ ওভার শেষে ৩৫৭/৪
নাজিব





