খুলনা টেস্টের দ্বিতীয় দিন মঙ্গলবার তামিম তার ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নিয়েছেন। অবশ্য সেঞ্চুরি করার পর খুব বেশি তাড়াহুড়োয় আত্মাহুতি দিতে হয়েছে তামিমকে। ১০৯ রান করে মাসাকাদজার বলে আরভিনকে ক্যাচ দিয়ে বিদায় নিয়েছেন তিনি।
অন্যদিকে সাকিব আল হাসানও তার ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরির পথে রয়েছেন। তিনি ৮৯ রানে অপরাজিত আছেন। এর আগে ১০৬ মিনিট ক্রিজে থেকে ৭১ বল খেলে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি।
লাঞ্চ বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত বাংলাদেশ ৪ উইকেট হারিয়ে সংগ্রহ দাঁড় করেছে ৩১৬ রান। সাকিব (৮৯) ও মুশফিক (১১) রানে ব্যাট করছেন।
দ্বিতীয় দিনের প্রথম সেশনে খেলা হয়েছে ৩১ ওভার। তাতে একটি উইকেট তুলে নিয়েছেন জিম্বাবুয়ের বোলাররা। লাঞ্চ বিরতির কিছু আগে তামিমকে (১০৯) ফেরান মাসাকাদজা।
প্রথম দিন সোমবার জিম্বাবুয়ের বোলাররা বাংলাদেশের ৩ ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান। শামসুর রহমান ২ রান করে চিগুম্বুরার বলে এলবিডব্লিউ হয়ে সাঝঘরে ফেরেন। এরপর মুমিনুল হক ৩৫ রানে করে পানিয়াঙ্গার বলে রির্টান ক্যাচ দিয়ে বিদায় নেন। শেষ বিকেলে ৫৬ রান করে পানিয়াঙ্গার বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান মাহমুদউল্লাহ রিয়াদ।
এর আগে টসে জিতে তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটিং দৃঢ়তায় ৩ উইকেট হারিয়ে ১৯৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। তামিম (৭৪) ও সাকিব (১৩) রান নিয়ে প্রথম দিন শেষে করেন।
প্রথম টেস্টের দল থেকে বাংলাদেশ দলে একটি পরিবর্তন হয়েছে। পেসার আল আমিনের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন রুবেল হোসেন। অন্যদিকে জিম্বাবুয়ে দলে হয়েছে তিনটি পরিবর্তন।
৩ ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশ ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। বাংলাদেশে তৃতীয় ও শেষ টেস্ট চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ দল : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), সাকিব আল হাসান, মুমিনুল হক, শুভাগত হোম, মাহমুদউল্লাহ রিয়াদ, জুবায়ের হোসেন লিখন, শাহাদাত হোসেন, শামসুর রহমান, রুবেল হোসেন ও তাইজুল ইসলাম।
জিম্বাবুয়ে দল : ব্রেন্ডন টেইলর (অধিনায়ক), সিকান্দার রাজা, ব্রায়ান চারি, হ্যামিল্টন মাসাকাদজা, ম্যালকম ওয়ালার, ক্রেইগ আরভিন, এল্টন চিগুম্বুরা, রেজিস চাকাভা, তিনাশে পানিয়াঙ্গারা, নাতশাই মুশাঙ্গুয়ে, তেন্দাই চাতারা।
এএইচ





