২০১৫ ক্রিকেট বিশ্বকাপে বোলিং আক্রমণে সেরা দশে জায়গা পেয়েছেন বাংলাদেশের পেসার রুবেল হোসাইন।
ব্যাটের চ্যাপ্টা অংশ মোটা, দুটি নতুন বল, পাওয়ার প্লেতে ৩০ গজের বাইরে মাত্র চার জন ফিল্ডার এবং তুলনামূলক ছোট বাউন্ডারিসহ অনেক বাধা বিপত্তির পরও অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মাঠে বল হাতে দাপট দেখানে সেরা বোলিংয়ের তালিকায় সাত নম্বর জায়গা দখল করেছেন।
টুর্নামেন্টের শুরুতে ব্যাটসম্যানরা ব্যাটসম্যানদের দাপট দেখেছিল। কিন্তু বোলাররা ঠিকই গর্জনের সঙ্গে ঘুরে দাঁড়াল।
ইংল্যান্ডের বিপক্ষে ৯.৩ ওভার বল করে কোনো মেডেন ওভার ছাড়া ৫৩ রানের বিনিময় চার উইকেট শিকার করে রুবেল। সেই সঙ্গে বাংলাদেশ দলকে কোয়ার্টার ফাইনালে পৌঁছে দিয়ে 'হিরো' বনে যান এই পেসার।
অ্যাডিলেডে পাকিস্তানের বিপক্ষে ৮-৩-৪১-১ বোলিংয়ে সেরা দশের শীর্ষে রয়েছেন ভারতের রবীচন্দ্র অশ্বিন। এরপর রয়েছেন টিম সাউদি (নিউজিল্যান্ড) ৯-০-৩৩-৭, হামিদ হাসান (আফগানিস্তান) ৯-০-৪৫-৩, শাপুর জাদরান (আফগানিস্তান) ১০-১-৩৮-৪, ট্রেন্ট বোল্ড (নিউজিল্যান্ড) ১০-৩-২৭-৫, মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া) ৯-০২৮-৬, ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা) ৮.২-০-২৬-৪, ওয়াহাব রিয়াজ (পাকিস্তান) ৯-০-৫৪-২ ও জেমস ফকনার (অস্ট্রেলিয়া) ৯-১-৩৬-৩।
জেডআই





