আসন্ন ব্রাজিল বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। দলটির কোচ আলেসান্দ্র সাবেলা ২৩ সদস্যের এ দল ঘোষণা করেন। চূড়ান্ত দল থেকে বাদ পড়েছেন মিডফিল্ডার এভার বানেগা, ফরোয়ার্ড হোসে সোসা ও ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দির।
তৃতীয় শিরোপা ঘরে তোলার লক্ষে লিওনেল মেসির নেতৃত্বে ব্রাজিল বিশ্বকাপে মাঠে নামবে আর্জেন্টিনা। এবারের বিশ্বকাপের ফেভারিটদের অন্যতম মেসি-ম্যারাডোনার দেশ আর্জেন্টিনা।
ডিফেন্সে বড় কোনো তারকা না থাকলেও আক্রমনভাগে লিওনের মেসির সঙ্গে সার্জিও আগুয়েরো ও গঞ্জালো হিগুয়েনের মতো খেলোয়াড়রা থাকায় বিশ্বের অন্যতম সেরা আক্রমনভাগ আর্জেন্টিনার।
[b]বিশ্বকাপের জন্য ঘোষিত আর্জেন্টিনা দল:[/b]
[b]গোলরক্ষক: [/b]রোমেরো, আন্দুহার, ওরিয়ন।
[b]ডিফেন্ডার:[/b] রোহো, জাবালেতা, কাম্পাগনারো, দেমিচেলিস, ফের্নান্দেস, এসেকিয়েল, বাসান্তা।
[b]মিডফিল্ডার:[/b] মাসচেরানো, ডি মারিয়া, গ্যাগো, বিগলিয়া, আলভারেস, ফের্নান্দেস, রদ্রিগেজ, পেরেজ।
[b]ফরোয়ার্ড:[/b] মেসি, আগুয়েরো, হিগুয়েন, পালাসিও, লাভেজ্জি।
[b]ঢাকা, ৩ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]