পাকিস্তানের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে বল হাতে দাপট দেখাচ্ছে বাংলাদেশের বোলাররা।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৪ওভারে ৩ উইকেট হারিয়ে ৯১ রান সংগ্রহ করেছে পাকিস্তান। ক্রিজে আছেন হারিস সোহাইল (৮) ও মোহাম্মদ হাফিজ (৮)।

শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক শহীদ আফ্রিদি।

ব্যাট হাতে শুরুটা ভালোই করেছিলেন পাকিস্তানের উদ্বোধনী জুটির মুখতার হোসাইন ও আহমেদ শেহজাদ। গড়ে তোলেন ৫০ রানের জুটি।

অবশেষে ৯ম ওভারে তাসকিনের শেষ বলে দুর্দান্ত অকল্পনীয় এক ক্যাচ ধরে শেহজাদকে বিদায় করে দেন টাইগার নেতা মাশরাফি। ৩১ বলে মাত্র ১৭ রান করে শেহজাদ।

১১তম ওভারে মুস্তাফিজুর রহমানের চতুর্থ বলে উইকেটরক্ষক মুশফিকের হাতে ক্যাচ আউট হন শহীদ আফ্রিদি। ৯ বলে একটি ছক্কায় ১২ রান করেই সাজঘরে ফিরেছেন পাক অধিনায়ক।

১৩তম ওভারে আরাফাত সানির প্রথম বলে মুশফিকের হাতে স্টাম্পিংয়ের শিকার হয়ে মাঠ থেকে বিদায় নেন পাকিস্তানের ওপেনার মুখতার আহমেদ। এর আগে ৩০ বলে ৫টি চার ও একটি ছক্কায় ৩৭ রান করেন।

জেডআই