বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবাল হাসান ছেলে নয় মেয়ের বাবা হচ্ছেন। চলতি বছরের জুলাই মাসে বাবা হচ্ছেন বলে জানিয়ে ছিলেন সাকিব।
সোমবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাকিব জানান, তার প্রথম সন্তান ছেলে নয়, মেয়ে। সকালে উম্মে আহমেদ শিশিরের সঙ্গে একটি ছবি শেয়ার করে সেখানে সাকিব লিখেন, ‘রাজকন্যার আগমনের ক্ষণগণনা শুরু।’
সবকিছু ঠিকঠাক থাকলে নভেম্বর মাসের শুরুতে প্রথম সন্তানের বাবা হবেন সাকিব আল হাসান। বর্তমানে ছুটি নিয়ে স্ত্রীর পাশে আছেন তিনি।
উল্লেখ্য, ২০১২ সালের স্মরণীয় ১২.১২.১২ তারিখে শিশিরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাকিব। তার আগে অবশ্য তাদের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক চলে।
এআই





