শ্রীলংকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ৪২৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ফলে সফরকারীদের প্রথম ইনিংসে করা ৫৮৭ রানের চেয়ে এখনো ১৬১ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা।
শুক্রবার টেস্টের চতুর্থ দিনে দলীয় ৪০৯ রান নিয়ে খেলা শুরু করে বাংলাদেশ। আগের দিনের ৩০ রান নিয়ে খেলা শুরু করা মাহমুদুল্লাহ এদিন চার বল খেলেই সাজঘরে ফেরেন। কিন্তু এদিন রানের খাতায় একটি রানও যোগ করতে পারেননি তিনি।
নয় উইকেট হারানো বাংলাদেশের জন্য এরপর থাকে শুধু অল আউট হওয়ার অপেক্ষা। অবশ্য সেটি বেশি দেরীতে হয়নি। শেষ উইকেটে মাঠে নামা আব্দুর রাজ্জাক মাত্র ১২ বলে ১১ রান করেন। কিন্তু আগের দিনের তিন রান নিয়ে খেলা শুরু করা আল আমিন হোসাইন আর ছয় রান যোগ করতেই মেন্ডিসের বলে সরাসরি বোল্ড হয়ে যান। সেই সঙ্গে ৪২৬ রানে সমাপ্তি হয় মুশফিকদের প্রথম ইনিংস।
শ্রীলংকার বোলার চতুর্থ দিনের দুই উইকেটসহ মোট ছয়টি উইকেট নিয়েছেন। এছাড়া দিলরুয়ান পেরেরা তিনটি এবং সুরাঙ্গা লাকমল একটি উইকেট পান।
আগের দিনে শামসুর রহমানের ১০৬ ও ইমরুল কায়েসের ১১৫ রানে বাংলাদশেকে ভিত গড়ে দেয়। এরপর সাকিব আল হাসানের ৫০ রানই ছিল উল্লেখযোগ্য।
ঢাকা,৭ ফেব্রুয়ারি(টাইমনিউজবিডি)//জেডআই
খেলা
প্রথম ইনিংস শেষ বাংলাদেশের
শ্রীলংকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ৪২৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ফলে সফরকারীদের প্রথম ইনিংসে করা ৫৮৭ রানের চেয়ে এখনো ১৬১ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা।





