৪র্থ ইসলামিক সলিডারিটি গেমসে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ জাতীয় সাঁতার দলের ৬ সদস্যের একটি দল আজারবাইজানে যাচ্ছে।

এ উপলক্ষে আজ সোমবার নৌসদর দপ্তরে প্রতিনিধি দলটি সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ এর সাথে সৌজন্য সাক্ষাত করে।

আজারবাইজানের বাকু শহরে আগামী ১২-২২ মে পর্যন্ত অনুষ্ঠিতব্য গেমসে বাংলাদেশ জাতীয় সাঁতার দলের ৪ জন মহিলা সাঁতারু মাহফুজা খাতুন শিলা, নাজমা খাতুন, রোমানা আক্তার, নাইমা আক্তার এবং ২ জন পুরুষ সাঁতারু জুয়েল আহমেদ ও মো. আরিফুল ইসলাম অংশগ্রহণ করবেন।

এই সফরে বাংলাদেশ দলের সাথে রয়েছেন দক্ষিণ কোরিয়ান কোচ তেগুন পার্ক এবং ম্যানেজার হিসেবে আছেন সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এম বি সাইফ।

উল্লেখ্য, ইসলামিক সলিডারিটি স্পোর্টস ফাউন্ডেশন এর সদস্য হিসেবে বাংলাদেশসহ ৫৬ টি দেশের ক্রীড়াবিদরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।

এ প্রতিযোগিতায় বাংলাদেশী সাঁতারুদের ভাল ফলাফলের লক্ষ্যে কোচ তেগুন পার্ক সাতারুদের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ প্রদান করেন।(বিজ্ঞপ্তি)

এমবি