সিনসিনাটিতে ওয়েস্টার্ন ও সাউদার্ন ওপেনের শিরোপা জিতেছেন বিশ্বের তিন নম্বর বাছাই রজার ফেদেরার। ফাইনাল ম্যাচে ডেভিড ফেরেরকে হারিয়েছেন তিনি।
শিরোপা নির্ধারণী ম্যাচটিতে ৬-৩, ১-৬, ৬-২ সেটে জয় পেয়েছেন সুইস তারকা। এতে ষষ্ঠবারের মতো সিনসিনাটিতে শ্রেষ্ঠত্বের মুকুট পরলেন ৩৩ বছর বয়সী ফেদেরার। আর ২০১২ সালের পর থেকে সাবেক বিশ্বসেরা তারকার এটি প্রথম মাস্টার্স শিরোপা।
এর আগে ১৫বার ফেদেরার মুখোমুখি হয়েছিল ফেরার। কিন্তু একবারও জয়ের মুখ দেখেননি। এবার সেই রেকর্ড ভেঙে জয়ের ধারায় ফেরার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু সেই স্বপ্ন পূরণ হলো না ৩২ বয়সী তারকার।
এ ম্যাচ শেষে শিরোপাজয়ী ফেদেরার বলেছেন, "গত কয়েক বছর আমি এখানে ভালো খেলেছিলাম। এখানে আবার জিততে পেরে ভালো লাগছে।"
ঢাকা,১৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম,জেডআই





