নেদারল্যান্ডস এবং ক্লাব বার্সেলোনার সাবেক কিংবদন্তি তারকা ফুটবলার ইওহান ক্রুফ ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। খবর- গোলডটকমের।

ক্রুফের ওয়েব সাইট থেকে দেয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে গোলডটকম।

বিবৃতিতে বলা হয়েছে, ৬৮ বছর বয়সী ক্রুফ ক্যান্সারের সঙ্গে লড়াই করে আজ (২৪ মার্চ) বার্সেলোনায় মৃত্যুবরণ করেছেন।

ওএফ