অ্যাডিলেড ওভালে বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে পুল ‘বি’তে থাকা পাকিস্তান এবং আয়ারল্যান্ড মাঠে নামছে। চলতি বিশ্বকাপের ৪২তম ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছে আয়ারল্যান্ড।
জয় ছাড়া এ ম্যাচে ভিন্ন কিছু চিন্তা করছে না দুই দল। ভারত ও দক্ষিণ আফ্রিকা শেষ আট নিশ্চিত করলেও পুল ‘বি’ থেকে শেষ আটের টিকিট পেতে শেষ ম্যাচ অবধি অপেক্ষা করতেই হচ্ছে তাদের।
পাঁচ ম্যাচে তিন জয়ে পাকিস্তান ও আয়ারল্যান্ড পেয়েছে ছয় পয়েন্ট করে। পাকিস্তান-আয়ারল্যান্ড ম্যাচে যে দলই জিতুক রান রেটে চোখ থাকবে উভয় দলেরই।
২০০৭ বিশ্বকাপে আইসিসির সহযোগী দেশ আয়ারল্যান্ডের কাছে হেরেছিল পাকিস্তান। এ ম্যাচেও সেরকম কিছু ঘটিয়ে শেষ আট নিশ্চিত করতে চায় আইরিশরা। অন্যদিকে পাকিস্তান দল সেরাটা খেলে প্রত্যাশিত জয়ে খুলতে চায় শেষ আটের দরজা।
পাকিস্তানের একাদশ
আহমেদ শেহজাদ, সরফরাজ আহমেদ, ইউনিস খান, মিসবাহ-উল-হক (অধিনায়ক), উমর আকমল (উইকেটরক্ষক), শহীদ আফ্রিদি, শোয়েব মাকসুদ, ওয়াহাব রিয়াজ, সোহেল খান, রাহাত আলি ও মোহাম্মদ ইরফান।
আয়ারল্যান্ডের একাদশ:
উইলিয়ামস পোর্টারফিল্ড (অধিনায়ক), পল স্টার্লিং, এড জয়েস, নেইল ও’ব্রায়েন, অ্যান্ডি বালবারনি, গ্যারি উইলসন (উইকেটরক্ষক), কেভিন ও’ব্রায়েন, জন মুনি, স্টুয়ার্ট থম্পসন/ অ্যান্ডি ম্যাকব্রিন, অ্যালেক্স কুসাক ও জর্জ ডকরেল।
এএইচ





