বল হাতে আম্পায়ারের খাম-খেয়ালীপনা সিদ্ধান্তের শিকার হয়েছে বাংলাদেশ। ব্যাট হাতেও অস্পষ্ট সিদ্ধান্তের শিকার তারা। এবার অস্পষ্ট সিদ্ধান্তে বিদায় নিলেন মাহমুদুল্লাহ।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ২২ ওভারে  ৪ উইকেট  হারিয়ে ৯০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ক্রিজে আছেন সাকিব (৫) ও মুশফিক (০)।

লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম পাঁচ ওভার বেশ ভালোই স্কোর করছিলেন তামিম। কিন্তু সপ্তম ওভারে উমেশ যাদবের তৃতীয় বলে ধোনির হাতে ক্যাচ আউট হন তামিম। পরের বলে সৌম্য দৌড় শুরু করলেও আবার থেমে যান। ফলে ইমরুল রান আউটের ফাঁদে পড়েন।

সৌম্য ও মাহমুদুল্লাহ ফের দলের হাল ধরেন। কিন্তু ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারিতে শিখর ধাওয়ানের তালুবন্দী হন তিনি। কিন্তু শিখর ধাওয়ানের পা বাউন্ডারিতে লেগেছে, এমনটা দেখাচ্ছে। কিন্তু থার্ড আম্পায়ার আউট দেয়ার সিদ্ধান্ত নেয়। তবে সেটি বড় করে স্পষ্ট করে দেখানো হয়নি যে সেটি আসলেই আউট কিনা।

এর আগে বৃহস্পতিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছেন ভারতের অধিনায়ক ধোনি।

ব্যাট করতে নামা ভারত নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে মাত্র ৩০২ রান সংগ্রহ করেছে।

টস জিতে ব্যাট করতে নামা ভারত নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে মাত্র ৩০২ রান সংগ্রহ করেছে।

এদিন শুরু থেকেই টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বেশ চাপে ছিল ভারত। তবে উইকেট পেতেও বাংলাদেশের বেশ দেরী হয়।

১৭তম ওভারে সাকিবের হাতে বল তুলে দেন মাশরাফি। নিজের প্রথম ওভারেই নেতার মান রাখলেন তিনি। তৃতীয় বলে শিখর ধাওয়ানকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন। বেশ ভালোভাবেই স্টাম্পিং করে ধাওয়ানকে বিদায় করে দেন মুশফিক।

১৮তম ওভারের পঞ্চম বলে কোহলিকে (৩) বিদায় করে দেন রুবেল হোসাইন। এবার ক্যাচ ধরেন মুশফিক।

তাসকিকের বলে বিদায় নেন রাহানে। পরে দুটি বিতর্কিত সিদ্ধান্তে উইকেট বঞ্চিত হয় বিশ্বের টাইগাররা।

অবশেষে মাশরাফির বলে রায়না ক্যাচ আউট হয়। ৫৭ বলে ৬৫ রান করেন রায়না।

রোহিতকে আম্পায়াররা বাঁচালেও তাসকিন বাঁচতে দেয়নি। তার বলে সরাসরি বোল্ড হয়ে সাজঘরে ফিরে গিছে। মাঠ চাড়ার আগে ১২৬ বলে ১৪টি চার ও তিনটি ছক্কায় ১৩৭ রান করেন।

১১ বলে ৬ রান করা ধোনি সেই তাসকিনের থাবায় নাসিরের হাতে ক্যাচ দিয়ে মাঠ থেকে চলে গেছেন।

১০ বলে ২৩ রান করে অপরাজিত ছিলেন জাদেজা। তার সঙ্গে ৩ রান নিয়ে খেলা শেষ করেন অশ্বিন।

বাংলাদেশের বোলার তাসকিন আহমেদ সর্বোচ্চ তিনটি উইকেট পান। এছাড়া মাশরাফি, রুবেল ও সাকিব একটি করে উইকেট পান।

জেডআই