গণধর্ষণের অভিযোগে অভিযুক্ত হলেন ব্রাজিলের সাবেক ফুটবলার রবিনহো। ২০১৩ সালে ইতালির মিলানে এক নারীকে গণধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় তিনি অভিযুক্ত হন।
তাই ইতালির একটি আদালত ম্যানচেস্টার সিটির প্রাক্তন এ ফরোয়ার্ডকে ৯ বছরের কারাদণ্ড দিয়েছেন। তবে আদালতের রায়ের পর আপিল করার সুযোগ পাবেন রবিনহো। আপিলে তার সাজা মওকুফ না হলে জারী হবে গ্রেফতারি পরোয়ানা।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৩ সালে মিলানের একটি নাইটক্লাবে ২২ বছর বয়সী আলবেনিয়ান নারী গণধর্ষণের শিকার হয়। ধর্ষণে জড়িতদের মধ্যে ব্রাজিল ফুটবলার রবিনহোসহ মোট ছয় ব্রাজিলিয়ানের জড়িত থাকার প্রমাণ পায় দেশটির আদালত।
পেশাদার ক্যারিয়ারের ২০১০ থেকে ২০১৫ পর্যন্ত ইতালির অন্যতম সেরা ক্লাব এসি মিলানের হয়ে খেলেছেন রবিনহো।
এর আগেও এমন ঘটনার শিরোনাম হয়েছেন রবিনহো। ২০০৯ সালে ম্যানচেস্টার সিটিতে খেলার সময় তার বিরুদ্ধে এমন একটি অভিযোগ উঠেছিল। পরে অবশ্য জামিনে মুক্তি মিলে ব্রাজিলিয়ান স্ট্রাইকারের। বর্তমানে ব্রাজিলের ক্লাব অ্যাটলেটিকো মিনিয়েরোর হয়ে খেলছেন রবিনহো।
২০০৩ সালে ব্রাজিল জাতীয় দলের জার্সি গায়ে জড়ান রবিনহো। এরপর থেকে ব্রাজিলের হয়ে ১০০ ম্যাচে ২৮ গোল করেছেন এই ফরোয়ার্ড। খেলেছেন সান্তোস, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, এসি মিলানের মতো নামকরা ক্লাবে।
ব্রাজিলের বিখ্যাত হলুদ জার্সি গায়ে ১০০টি ম্যাচ খেলেছেন রবিনহো। ইংলিশ লিগের অন্যতম সেরা ক্লাব ম্যানচেস্টার সিটিতে দুই বছরে ৪১ ম্যাচে ১৪ গোল করেন তিনি।
জেড





