গত মৌসুমে অসাধারণ সাফল্যের জন্য ইউরোপের বর্ষসেরা ক্লাবের অ্যাওয়ার্ড পেয়েছে রিয়াল মাদ্রিদ। স্পেনের ক্লাবটিকে সেরা হিসেবে নির্বাচিত করেছে ইউরোপীয়ান ক্লাব অ্যাসোসিয়েশন (ইসিএ)।
ক্রিশ্চিয়ানো রোনালদো ও গেরেথ বেলের মতো তারকা খেলোয়াড় রয়েছেন রিয়ালে। সম্প্রতি রিয়ালে চুক্তিবদ্ধ হয়েছেন জেমস রদ্রিগেজ। আর গত মৌসুমে ক্লাবটি শিরোপা উৎসব করেছে চ্যাম্পিয়ন্স লিগে।
এছাড়া জয় পেয়েছে কোপা দেল রেতে। তাই পুরস্কারের জন্য রিয়ালকেই বেছে নিয়েছে ইসিএ।
ঢাকা, ১০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





