দক্ষিণ আফ্রিকা সফরের জন্য শক্তিশালী দল ঘোষণা করা হয়েছে। দেশটির সিমিং উইকেটের কথা ভেবে দলে পাঁচজন পেসার নেওয়া হয়েছে। দুজন স্পিনার কমিয়ে ব্যাটসম্যানের সংখ্যাও বাড়ানো হয়েছে। বিশ্রাম চাওয়ায় টেস্ট স্কোয়াডে নেই সাকিব আল হাসান।
তবে শ্রীলঙ্কা সফরের দল থেকে বাদ পড়া মাহমুদউল্লাহকে দলে ফেরানো হয়েছে। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দলে জায়গা হয়নি তাঁর। তবে সাকিবের বিশ্রামটা আবার দলে জায়গা করে দিল তাঁকে।
দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার নাসির হোসেন। ফিরেছেন পেসার রুবেল হোসেন ও শুভাশীষ রায়।
বাংলাদেশ দল : তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শুভাশীষ রায়, রুবেল হোসেন, শফিউল ইসলাম।
এমএ





