মিডফিল্ডার জেরদান শাকিরির দুর্দান্ত হ্যাটট্রিকে হন্ডুরাসকে ৩-০ গোলে হারিয়েছে সুইজারল্যান্ড। সেই সঙ্গে নক আউট পর্ব নিশ্চিত করেছে তারা।

বুধবার শেষ ষোলোতে জায়গা করে নেয়ার লক্ষ্যে মাঠে নামে সুইজারল্যান্ড। ম্যাচের শুরু থেকেই মুহুর্মুহু আক্রমণ চালাতে থাকে তারা। খেলার তিন মিনিটের মধ্যে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। কিন্তু সেটা কাজে লাগাতে পারেনি তারা। তবে ছয় মিনিটের মাথায় গোল করতে ভুল করেননি শাকিরি। গোলপোস্টের ২৫ গজ দূর থেকে নেওয়া শটটি জালে জড়ালে ১-০ গোলে এগিয়ে যায় সুইজারল্যান্ড।

৩১ মিনিটে সুইসদেরকে আক্রমণ চালায় হন্ডুরাস। কিন্তু তারা লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হলেও পাল্টা আক্রমণে দলের লিডকে ডাবলে নিয়ে যান শাকিরি। বিরতির আগে আর কোনো গোল না হওয়ায় ২-০ তে এগিয়ে থাকে সুইসরা।

দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে হ্যাটট্রিকের সুযোগ পান শাকিরি। কিন্তু ভালদারেসের কৃতিত্বে গোলবঞ্চিত হন তিনি। তবে ৭১ মিনিটে তার হ্যাটট্রিক থেকে বঞ্চিত করতে পারেননি হন্ডুরাসের খেলোয়াড়রা।

এই জয়ের ফলে 'ই' গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে সুইজারল্যান্ড। শেষ ষোলোতে আর্জেন্টিনার মুখোমুখি হবে তারা। এদিকে শেষ ম্যাচেও হারের ফলে খালি হাতেই দেশে ফিরতে হয়েছে হন্ডুরাসকে।

ঢাকা, ২৬ জুন (টাইমনিউজবিডি.কম) // জেডআই