ব্রাজিল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও জার্মানি। সেই ম্যাচে লাতিন দেশটিকে হারিয়েছে শিরোপা জিতে নেয় জার্মানরা। সেই হারে প্রতিশোধ নেয়ার সুযোগ পাচ্ছে লিওনেল মেসিরা। তবে কোনো শিরোপা নির্ধারণী ম্যাচে নয়। আগামী সেপ্টেম্বরে এক প্রীতি ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে দল দুটি।
আগামী ৩ সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে জার্মানির ডুসেলডর্ফে শুরু হবে আর্জেন্টিনা-জার্মানির লড়াই। স্পিরিট অ্যারিনায় অনুষ্ঠিতব্য এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টিওয়াইসি স্পোর্টস।
বিশ্বকাপে কোচ আলেসান্দ্রো সাবেলার অধীনে খেলেছিল আর্জেন্টিনা। এই প্রীতি ম্যাচে সাবেক বার্সেলোনা কোচ জেরার্ডোর মার্টিনোর অধীনে জার্মান সফর করবে মেসিরা। নতুন কোচের অধীনে আগের হারের প্রতিশোধ নেয়াই লক্ষ্য থাকবে তাদের। এদিকে বিশ্বকাপ জয়ী কোচ জোয়াচিমের দলের লক্ষ একটাই। জয়ের ধারাবাহিকতা বজায় রাখা।
ঢাকা, ৯ আগস্ট (টাইমনিউজবিডি.কম)//জেডআই





