অল সুইস ফাইনালে শেষ পর্যন্ত জয়ী হয়েছেন স্ট্যানিসলাস ওয়ারিঙ্কা। রোববার মন্টে কার্লো মাস্টার্স ফাইনলে স্বদেশী তারকা রজার ফেদেরারকে ৪-৬, ৭-৬ (৭/৫), ৬-২ গেমে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছেন অস্ট্রেলিয়ান ওপেন জয়ী ওয়ারিঙ্কা। আর এর মাধ্যমে বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম ফ্রেঞ্চ ওপেনেও নিজেকে শীর্ষে রাখার ইঙ্গিত দিলেন সুইস এই তারকা।
প্যারিসের গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টটি শুরু হতে আর মাত্র ছয় সপ্তাহ সময় বাকি রয়েছে। কিন্তু তৃতীয় বাছাই ওয়ারিঙ্কা রোববার প্রথম সেটে পরাজয়ের পরেও যেভাবে নিজেকে ফিরিয়ে এনে ক্যারিয়ারের প্রথম মাস্টার্স শিরোপা জিতে নিয়েছেন তাতে ফ্রান্সে তাকে ফেবারিট হিসেবেই ধরা হচ্ছে।
ম্যাচ শেষে উচ্ছসিত ওয়ারিঙ্কা বলেছেন, ‘ক্যারিয়ারের প্রথম মাস্টার্স শিরোপা জিততে পেরে আমি সত্যিই দারুণ খুশী। এটা অসাধারণ এক অনুভূতি। রজার সর্বকালের সেরা খেলোয়াড়, তার বিপক্ষে খেলাটা আমার জন্য সবসময়ই বিশেষ কিছু। আশা করছি পুরো বছরটি আমরা দুজনে দারুণ কাটাতে পারবো।’
এর আগে উভয়ের মধ্যে খেলা ১৪টি ম্যাচের মধ্যে ২০০৯ সালে মন্টে কার্লোতে একমাত্র ম্যাচে ওয়ারিঙ্কার কাছে পরাজিত হয়েছিল ফেদেরার। রোববার ম্যাচ শেষে সুইস এই তারকা বলেছেন. ' পুরো সপ্তাহটা আমার দারুণ কেটেছে। স্ট্যানকে অভিনন্দন। আশা করছি পুরো বছরই এই ধারাবাহিকতা বজায় রাখতে পারবে।'
সেমিফাইনালে চতুর্থ বাছাই ফেদেরার ইনজুরি আক্রান্ত নোভাক জকোভিচকে পরাজিত করে ফাইনালে উঠেছিলেন। ফাইনালে প্রায় এক ঘন্টা দারুণ খেললেও শেষ পর্যন্ত প্রতিপক্ষে শক্তিমত্তার কাছে পরাজিত হন ১৭ বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী ফেদেরার।
খেলা
ফেদেরারকে পরাজিত করে শিরোপা জিতলেন ওয়ারিঙ্কা
অল সুইস ফাইনালে শেষ পর্যন্ত জয়ী হয়েছেন স্ট্যানিসলাস ওয়ারিঙ্কা। রোববার মন্টে কার্লো মাস্টার্স ফাইনলে স্বদেশী তারকা রজার ফেদেরারকে ৪-৬, ৭-৬ (৭/৫), ৬-২ গেমে পরাজিত





