আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে প্রথমার্ধ শেষে ১-১ গোলে সমতায় আছে বাংলাদেশ। শুরুতে লিড নিলেও বিরতিতে যাওয়ার আগে তা ধরে রাখতে পারেনি স্বাগতিকরা।

শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সফরকারী সিঙ্গাপুর মাঠে নেমেই গোল হজম করে। খেলার চার মিনিটেই মাথায় ফ্রি-কিক থেকে পাওয়া বল হেড করে দারুণ সূচনা এনে দেন বাংলাদেশের নাসির।

ম্যাচের ১৩তম মিনিটে সিঙ্গাপুরের একটি আক্রমণ রুখে দেন বাংলাদেশের হয়ে দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা গোলরক্ষক হিমেল। এর ৫ মিনিট পর আবারো অতিথিদের হতাশ করেন তিনি।

শুরুটা ভালো হলেও প্রথমার্ধ শেষ হওয়া পর্যন্ত নিজেদের দাপট ধরে রাখতে পারেনি। খেলার ৩১ মিনিটে নওয়াজ হামিদ হেড করে বল জালে ঢুকানোর চেষ্টা করেন। কিন্তু বল গোলবারে লেগে ফিরে আসে। ফিরতি বল বাংলাদেশের ডিফেন্ডার ইয়ামিন মুন্না ক্লিয়ার করার আগে শট করে তা জালে জড়িয়ে দেন হামিদ।

ম্যাচের ৪২তম মিনিটে গোলবারের ডানদিক দিয়ে শট নিলে সোহেল রানা শট নিলেও তা গোলবারের বাইরে দিয়ে বের হয়ে যায়। ফলে ১-১ ড্র নিয়ে প্রথমার্ধের খেলা শেষ করতে হয়।

এর আগে ১৯৮৬ সালে বঙ্গবন্ধু গোল্ডকাপে সিঙ্গাপুরের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ।

জেডআই