প্রিমিয়ার লিগে ইতিহাস গড়ার দিনে জোড়া গোল করে আর্সেনালকে পয়েন্ট টেবিলে তিনে তুলেছেন সানচেজ। চতুর্থস্থানে নেমে গেছে ম্যান সিটি।

গতকাল লিগটির ইতিহাসে দ্বিতীয় দল হিসেবে ৫০০তম জয়ে পেয়েছে আর্সেনাল। এর আগে ম্যানচেস্টার ইউনাইটেড এই মাইলস্টোনে পা রাখে, ৫৮৪টি।

এই জয়ের পর ৩৪ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে তৃতীয় আর্সেনাল। সমান ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে চতুর্থ ম্যান সিটি। যথারীতি শীর্ষে লেইস্টার, ৭৩ পয়েন্ট। দ্বিতীয় টটেনহ্যাম। তাদের পয়েন্ট ৬৮।

গতকাল ম্যাচের মাত্র ৬ মিনিটের মাথায় গানার্সদের এগিয়ে দেন সানচেজ। এরপর ৩৮তম মিনিটে দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান তিনি। দ্বিতীয়ার্ধে ওয়েস্ট ব্রুম রক্ষণে শক্তি বাড়িয়ে বড় ব্যবধানের হার এড়ায়।

এআই