ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়া নিশ্চিত হলেও খেলার সুযোগ পাচ্ছে না আর্জেন্টাইন ডিফেন্ডার মারকোস রোহো। ইউরোপিয়ান পাসপোর্ট না থাকার কারণে খেলা হচ্ছে না তার। ম্যানইউ বস লুইজ ভ্যান গল বিষয়টি নিশ্চিত করেছেন।
পাসপোর্টের জন্য কার্যক্রম শুরু করেছে রোহো। কিন্তু লাল ফিতার দৌরাত্মের কারণে সেটা আরো বিলম্বিত হচ্ছে। এ কারণে তার অভিষেক হতেও দেরি হচ্ছে।
ভ্যান গল জানিয়েছেন, "রোহো এখনও তার ওয়ার্ক পারমিটের জন্য চেষ্টা করছেন।"
এদিকে আর্জেন্টিনার আরেক তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া নিয়ে কোনো সমস্যা নাই। এ বিষয় গল বলেন, "ডি মারিয়া ও রোহোর মধ্যে পার্থক্য হচ্ছে, মারিয়ার পাসপোর্ট আছে, রোহোর নাই।"
"রোহোর শুধু আর্জেন্টিনার পারপোর্ট আছে। এখন তিনি মাদ্রিদে আছে, যেখানে তিনি এম্বাসিতে তার কার্যক্রম সম্পন্ন করছেন। কিন্তু তা দেরি হচ্ছে।"
ঢাকা, ২৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেডআই





