ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ ডেভিড ময়েসের অধীনে একের পর এক হেরেছিল ক্লাবটি। কিন্তু বার বার আশার বাণী শুনাতেন ময়েস। এবার একই ভাবে জয়ের মুখ দেখছে না ভ্যান গলের ম্যানইউ। তবে এই ডাচ কোচ জানালেন, এখনও শিরোপা জিততে পারে ক্লাবটি।
গত মৌসুমে ময়েসের অধীনে সাত নম্বরে ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ফলে তাকে বরখাস্ত করে ভ্যান গলকে স্থলাভিষিক্ত করা হয়। মৌসুমের শুরুতে গলের দল ভালোই খেলেছিল। কিন্তু প্রিমিয়ার লিগে এখনও জয়ের মুখ দেখেনি। প্রথম ম্যাচে হেরেছিল। শনিবার দ্বিতীয় ম্যাচে ১-১ গোলে ড্র করেছিল তারা। এতে মাত্র ১ পয়েন্ট নিয়ে টেবিলের ১৩তম স্থানে আছে ওয়েন রুনিরা।
তবে এরপরও ভ্যান গল আশার বাণী শুনিয়েছেন। তিনি বলেছেন, "প্রথমে বছরেই আমরা ইংল্যান্ডে চ্যাম্পিয়ন হতে পারি। আপনি হাসতে পারেন। তবে আমার আগের ক্লাবেও একই ভাবে শুরু করেছিলাম। সুতরাং এটা আমার জন্য বড় বা ভিন্ন কোনো খবর না।"
"তবে এটা ঠিক যে, আমাকে অবশ্যই একজন প্রশিক্ষক ও একজন ম্যানজেরা হিসেবে টিকে থাকতে হবে।"
ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেডআই





