বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতেছেন যুক্তরাষ্ট্রের টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। শনিবার ফাইনাল ম্যাচে রাশিয়ান তারকা মারিয়া শারাপোভাকে ৬-৩, ৭-৬ (৭-৫) সেটে হারিয়ে ষষ্ঠ বারের মতো অস্ট্রেলিয়ায় চ্যাম্পিয়ন হলেন তিনি।

এই শিরোটি জয়ের মধ্য দিয়ে ক্যারিয়ারে ১৯তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড গড়লেন ৩৩ বছর বয়সী সেরেনা। এর ফলে মার্টিনা নাভরাতোলিভা ও ক্রিস এভার্টকে পিছনে ফেলেছেন সেরেনা। তার সামনে রয়েছেন ২২টি শিরোপা জয়ী স্টেফি গ্রাফও ২৪টি শিরোপা জয়ী মার্গারেট কোর্ট।

এ নিয়ে দ্বিতীয় বাছাই মারিয়া শারাপোভাকে টানা ১৬ বার হারানোর রেকর্ড গড়লেন শীর্ষ বাছাই। ২০০৪ সাল থেকে মুখোমুখি লড়াইয়ে একবারও জয় পাননি মারিয়া। সব মিলিয়ে ১৮ বার লড়াইয়ে ২০০৪ সালে ২ বার মাত্র জয় পেয়েছিলেন রুশ তারকা।

এই জয়ের পর প্রতিক্রিয়া ব্যক্ত করে শারাপোভা বলেছিলেন, “মারিয়াকে আমার শুভেচ্ছা জানানো উচিত। তিনি সত্যিই একটি ভালো ম্যাচ খেলেছেন। তিনি আমাকে চাপে ফেলেছিলেন।”

জেডআই