সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দ্বিতীয় উইকেট হিসেবে সাজঘরে ফিরে গেছেন ভারতের বিরাট কোহলি। এলবিডব্লিউর ফাঁদে ফেলে তাকে মাঠ থেকে বিদায় করে দিয়েছেন নাসির।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৩.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৫ রান সংগ্রহ করেছে ভারত। ক্রিজে আছেন শিখর ধাওয়ান (৪৫) ও ধোনি (০)।

রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নামে টস জয়ী ভারত। তবে বল হাতে শুরুটা দুর্দান্ত করেছে বাংলাদেশ।

ইনিংসের প্রথম ওভারে মুস্তাফিজের দ্বিতীয় বলে সাব্বির রহমানের হাতে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফিরে যান ভারতীয় ওপেনার রোহিত শর্মা। তবে পাওয়ার প্লে'র বাকি সময় দাপট দেখায় ভারতীয় ব্যাটসম্যানরা।

তবে খেলার ১৩তম ওভারের তৃতীয় বলে নাসিরের বলে এলবিডব্লিউ'র ফাঁদে পড়ে মাঠ থেকে বিদায় নিয়েছেন বিরাট কোহলি। আউট হওয়ার আগে ২৭ বলে একটি ছক্কা ও তিনটি চারে ২৩ রান করেছেন তিনি।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০তে এগিয়ে আছে বাংলাদেশ। এই ম্যাচে জয় পেলে সিরিজটি নিজেদের করে নিতে পারবে স্বাগতিকরা।

জেডআই