কোপা ডেল রের সেমিফাইনালের প্রথম লেগে জয় পেয়ে শিরোপার আরো কাছে পৌঁছেছে বার্সেলোনা। বুধবার নিজেদের মাঠ স্যান্টিয়াগো বার্নব্যুতে প্রতিপক্ষ রিয়াল সোসিয়াদকে ২-০ গোলে হারিয়েছে তারা।
বার্সেলোনার মাঠে দীর্ঘ ২৩ বছর ধরে জয়ের মুখ দেখেনি রিয়াল সোসিয়াদ। জয় পেয়ে নতুন রেকর্ড গড়ার লক্ষ্য নিয়েই এই ম্যাচে মাঠে নামে তারা। কিন্তু প্রতিপক্ষ বার্সেলোনার খেলোয়াড়দের কাছে শুরুতেই পিছিয়ে পড়ে সফরকারীরা। আর শেষ দিকে নিজেরা এক গোল উপহার দেয়ায় ফের হারের লজ্জা নিয়েই মাঠ ছেড়েছে তারা।
খেলার শুরু থেকেই একের পর এক আক্রমণ চালানো বার্সেলোনা গোলের সূচনা করে খেলার ৪৪ মিনিটে। কর্নার থেকে আসা বল গোলপোস্টে কিক করেন পেদ্রো। সেটি জালে জড়িয়ে দিয়ে দলকে লিড এনে দেন বাসকেটস।
এই গোলের এক মিনিটের মাথায় সোসিয়াদের ডিফেন্ডার ইনিগো মার্টিনেজ লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ফলে ১০ জনের দল নিয়ে খেলা শেষ করতে হয় সফরকারীদেরকে।
এদিকে খেলার ৬০ মিনিটে এক 'হাসির' গোল উপহার দিয়েছে সোসিয়াদ। ওয়ান-অন-ওয়ানে সানচেজের কিক করা বল গোলপোস্টে লেগে ফিরে আসে। সেটাকে বিপদমুক্ত করতে যান সোসিয়াদ ডিফেন্ডার। কিন্তু তার কিক বল গোলরক্ষক জুবিকারাইর বুকে লেগে সরাসরি জালে জড়িয়ে যায়। আত্মঘাতী এই গোলের পর আর কোনো গোল না হওয়ায় ২-০ তে জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা।
খেলা
শিরোপার আরো কাছে বার্সেলোনা
কোপা ডেল রের সেমিফাইনালের প্রথম লেগে জয় পেয়ে শিরোপার আরো কাছে পৌঁছেছে বার্সেলোনা। বুধবার নিজেদের মাঠ স্যান্টিয়াগো বার্নব্যুতে প্রতিপক্ষ রিয়াল সোসিয়াদকে ২-০ গোলে হারিয়েছে তারা।





