প্রথমার্ধে পিছিয়ে থেকেও দ্বিতীয়ার্ধে ২-১ গোলে এগিয়ে গেছে বেলজিয়াম।বদলি খেলোয়াড় হিসেবে নেমেই গোল করে বেলজিয়ামকে সমতা এনে দেন মারুয়ানে ফেলাইনি।

দ্বিতীয়ার্ধের ৭০ মিনিটে কেভিন ডি ব্রুইনের ক্রস থেকে হেড করে গোল করেন ফেলানি। এরআগে প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল পরিশোধে মরিয়া হয়ে খেলতে থাকে বেলজিয়াম।

দ্বিতীয়ার্ধের শুরুতেই বেলজিয়মের কোচ মার্ক উইলমটস নেসার চাদলিকে বসিয়ে মাঠে নামান আক্রমণভাগের খেলোয়াড় ড্রাইস মের্টেনসকে।

৫০ মিনিটে বদলি খেলোয়াড় মের্টেনসের ডেলিভারিটি কাজে লাগাতে পারেননি অ্যাক্সেল উইটসেল। তার হেড ক্রসবারের উপর দিয়ে চলে গেলে আবারও হতাশ হতে হয় বেলজিয়াম সমর্থকদের।

এরপর ৫৭ মিনিটে কর্নার কিকি থেকে দলকে ২-০ গোলের লিড এনে দেওয়ার সুযোগ পান আলজেরিয়ার খেলোয়াড় মেদজানি। কিন্তু তার হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

ঢাকা, ১৭ জুন, (টাইমনিউজবিডি.কম) জেইউ